তিশা-তারিন-সাফা কবিরের ‘থ্রি সিস্টার্স’

 
তানজিন তিশা, সাফা কবির ও তারিন রহমান, তিনজন মিলেই ‘থ্রি সিস্টার্স’। বাংলাভিশনে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে এ জনপ্রিয় ধারাবাহিক নাটকটি।
 
রচনায় আশুতোষ সুজন ও ডালিম কুমার আর পরিচালনায় আশুতোষ সুজন।
 
নাটকটির গল্পে দেখা যায়, দেশের তিন জেলা থেকে ঢাকা শহরে তিনজন মেয়ে পড়াশোনা করতে আসে। তাদের জীবনে ঘটে যায় নানা ধরনের ঘটনা। তিনজন তিন জেলা থেকে আসলেও তারা একে অপরের সহযাত্রী হয়ে যায়। এই সব নিয়ে ধারাবাহিক থ্রি সিস্টার্স-এর গল্প। 
 
বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, নিলয়, মৌসুমী হামিদ, তানিয়া হোসাইন, তুষ্টি, সুজানা, সাবিলা নূর, সৌমিক, নমিরা, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, সালমান মোক্তাদির, শামীমা নাজনীন, গীতা দি, বাপ্পী আশরাফ, আনিসুল হক বরুণ, শহীদুল আলম প্রমুখ।
 
ইত্তেফাক/এমএআর