বিএনপির সময়ে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা তৈরি হয়েছিল: টুকু

 
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেছেন, 'জামায়াত-বিএনপি মুখে মুক্তিযোদ্ধাদের নাম বললেও তারা বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। বিএনপি জোট ক্ষমতায় থাকাকালীন তাদের আনুগত্য কিছু ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করেছিল।'
 
বর্তমান সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, 'এটা চলমান প্রক্রিয়া। বাঙালি জাতি যতদিন থাকবে মুক্তিযোদ্ধাদের নামও ততদিন রবে।'
 
শনিবার পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কাজের পূর্বে উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে টুকু এ কথাগুলো বলেন। এসময় সাঁথিয়া নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ যাচাই-বাছাই কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এসময় টুকু আরও বলেন, 'উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষ নয়। এর পরেও অনেক সার্চ কমিটি রয়েছে তারা বিভিন্নভাবে যাচাই-বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করবে।'
 
ইত্তেফাক/এসএস