ব্রাহ্মণবাড়িয়া যুবদলের আহ্বায়কসহ আটক ৫

 
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের উদ্যোগে মিছিল বের করার সময় জেলা যুবদলের আহ্বায়কসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
 
জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে শহরের পাওয়ার হাউজ রোডে জেলা যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার জন্য জড়ো হচ্ছিল। এ সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে জেলা যুবদলের আহ্বায়ক আলহাজ্ব মনির হোসেনসহ পাঁচ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে আসে। সদর থানার ওসি মো. মঈনুর রহমান জানান, জেলা যুবদলের আহবায়ক মনির হোসেনসহ ৫জনকে আটক করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।