সিলেটের ওসমানীনগরে মেসার্স সোবহানী এন্টারপ্রাইজের ডি, টি-৩ নামক ট্রাকের চাপায় রিকশাচালক নিহত হয়েছেন। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার গুগগুগ গ্রামের দারোগ আলীর পুত্র সাইফুল ইসলাম (৩৫)।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর (কদমতলা) পূবালী ব্যাংকের সামনে উক্ত ঘটনাটি ঘটে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সাইফুল রিকশাচালক মারা যান। সাইফুল ইসলাম বেশ কিছুািদন ধরে ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকায় বসবাস করে আসছিলেন।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার তাজপুর কদমতলা এলাকায় সিলেটগামী ট্রাক মের্সাস সোবহানী এন্টারপ্রাইজের ডি,টি-৩ নিয়ন্ত্রন হারিয়ে ব্যাটারীচালিত রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে রিকশাচালকসহ এক যাত্রী আহত হন। দুপুরে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় চালক সাইফুল মারা যান।
উপজেলা ফায়ার ষ্টেশনের ইনচার্জ ফজলুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত চালককে ফায়ার সর্ভিসের গাড়ি দিয়ে হাসাপাতালে নিয়ে যাই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক সাইফুল মারা গেছেন বলে নিহত পারিবারিক সূত্রে জেনেছি।
প্রসঙ্গত, ইদানিং সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট-শেরপুর অংশের দুপাশে ফুটপাত গড়ে উঠেছে। সড়কের উভয়পাশে ভ্রাম্যমান দোকান গড়ে উঠার কারনেই উপজেলার তাজপুর ও গোয়ালাবাজার এলাকার প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
দীর্ঘদিন ধরে ফুঁটপাত দখল করে কতিপয় ব্যাক্তিরা ভ্রাম্যমান ব্যবসা পরিচালনা করে আসলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে নিরব ভুমিকা পালন করে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
ইত্তেফাক/এএন