চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বোমা তৈরির সরঞ্জাম ও ধারালো অস্ত্রসহ দুই হুজি সদস্যকে আটক করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এরা হলেন, রাজবাড়ি জেলার বাসিন্দা আল মামুন ও ঝিনাইদহের বাসিন্দা রকিবুল ইসলাম।
শনিবার সকালে ছয়/সাতজনের একদল হুজি সদস্য নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বইও জব্দ করা হয়।
ঝিনাইদহের র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের জঙ্গিবাদে যোগদান ও নানা কর্মকাণ্ডের তথ্য মিলেছে।
ইত্তেফাক/এএসএমইউ