হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা

রাজাপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু

ঝালকাঠির রাজাপুর উপজেলায় হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম ইউএনও কার্যালয়ে শুরু হয়েছে।
 
শনিবার সকাল থেকে এ যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম পরিচালনা করছেন এ কমিটির জেলা সভাপতি খন্দকার শফিকুল আলম, সদস্য জামুকার প্রতিনিধি হিসেবে আরশাব আলী খলিফা, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি অ্যাড. খায়রুল আলম সরফরাজ, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইউএনও আফরোজা বেগম পারুল, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসানে নূর হোসেন, সমাজসেবা কর্মকর্তা ভবানী শঙ্কর বল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নু ও ডেপুটি আব্দুল জলিল।
 
সূত্র জানায়, উপজেলার ছয় ইউনিয়নে অনলাইনে মোট চার শ ৪২ জন আবেদন করেছেন। এদের মধ্যে নতুন তিন শ ৯৭ জন এবং পুরাতন ৪৫ জন।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার ঝালকাঠিসহ আট জেলার বাছাই কমিটির উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।
 
ইত্তেফাক/এএসএমইউ