ফুলবাড়ীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই করেছে মাদক ব্যবসায়ীর পরিবারের লোকজন। গতকাল দুপুরে ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের মাদক ব্যবসায়ী শাহানুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় এসআই সেলিমুর ও এসআই কিশোর কুমার পালের ওপর দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে আসামী শাহানুর রহমানকে  ছিনিয়ে নেয়।

শাহানুরের স্ত্রী হামলাকারী লাভলী বেগমকে (৩৫) আটক করে থানায় নিয়ে আসে। পরে আসামীর পরিবারের ৮ জনের নামে মামলা করে ফুলবাড়ী থানা পুলিশ।

উল্লেখ্য, কুটিচন্দ্রখানা গ্রামের মৃত মহির উদ্দিন এর পুত্র মাদক ব্যবসায়ী শাহানুর রহমানের নামে (৪০)  বিভিন্ন থানায় বিভিন্ন সময়ে করা গাঁজা ও ফেনসিডিল সংক্রান্ত ৮ টি মামলা রয়েছে।

এ ব্যপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবি এম রেজাউল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীর নামে ওয়ারেন্ট আছে তাই পুলিশ তার বাড়ীতে তল্লাশী করতে গেলে এ হামলা চালানো হয়েছে। শাহানুরের স্ত্রীকে আসামি করে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএন