রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকদিন পর পর ঘটছে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুরান ঢাকার পর সবশেষ গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ড ঘটেছে বনানীতে একটি বহুতল ভবনে। সেখানেও ঘটেছে প্রাণহানি। একের পর এক অগ্নিকাণ্ডে প্রাণ ঝরছে। এদিকে নারায়ণগঞ্জেও রয়েছে অনেক বহুতল ভবন যেখানে নেই অগ্নি নির্বাপণের সুব্যবস্থা। অনেক বহুতল ভবনের মার্কেট কর্তৃপক্ষকে অগ্নি নির্বাপণের সুব্যবস্থা রাখার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে একাধিকবার নোটিস পাঠানো হলেও তারা এখনও তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার মোট ৭৫টি মার্কেটকে অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ ও জননিরাপত্তামূলক দিক থেকে ঝুঁকিপূর্ণ ও খুব ঝুঁকিপূর্ণ হিসেবে দুই ভাগে ভাগ করা হয়। গত বছরের শুরুতে নারায়ণগঞ্জে ওই ৭৫টি মার্কেটে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নোটিশ পাঠানো হয়। কিন্তু পরবর্তীতে মার্কেটগুলো পরিদর্শন করে কোনো ব্যবস্থা গ্রহণের নিদর্শন না দেখা গেলে সম্প্রতি ফায়ার সার্ভিস পুনরায় মার্কেটগুলোকে নোটিশ পাঠায়।
মার্কেটগুলোর মধ্যে রয়েছে: কালিরবাজারে অবস্থিত সোহেল টাওয়ার, সখিনা মঞ্জিল, নওয়াব প্লাজা, হক প্লাজা, রূপগঞ্জে অবস্থিত গাউছিয়া মার্কেট, হাবিব ট্রেড সেন্টার, এসি ধর রোডে অবস্থিত আলিম প্লাজা, সিরাজউদ্দৌলা রোডে অবস্থিত সিকদার ম্যানশন ও লাল মিয়া মার্কেট, সুরুজ আলি মার্কেট, কাজী ভবন ও ফাতেমা টাওয়ার, শায়েস্তাখান রোডের ১২/১ ফ্রেঞ্চ মার্কেট, ৭ ফ্রেঞ্চ মার্কেট ও ফ্রেন্ডস মার্কেট (ওয়াহিদ প্লাজা), বিএসএম মালেহ রোডের হাবিব শপিং কমপ্লেক্স, নয়ামাটিতে অবস্থিত অর্চনা মার্কেট, বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নূর ভিলা মার্কেট, সিরাজউদ্দৌলা রোডের জামির আহমেদ মার্কেট, টানবাজারের আল জয়নাল অলঙ্কার প্লাজা, ফারজানা টাওয়ার, হাসেম ট্রেড সেন্টার, চাষাঢ়ায় অবস্থিত সমবায় নিউ মার্কেট, কে এফ টাওয়ার, বেলী টাওয়ার, খাজা সুপার মার্কেট, শান্ত্বনা মার্কেট, সিটি করপোরেশন মার্কেট, কে এফ টাওয়ার, সোনারবাংলা সমবায় মার্কেট, দেওভোগে অবস্থিত হূদম প্লাজা, মালেহ রোডে অবস্থিত রিভার ভিউ কমপ্লেক্স, লঞ্চঘাটে অবস্থিত ডিআইটি মার্কেট, বঙ্গবন্ধু সড়কের আজহার মার্কেট, গুলশান মার্কেট, পানোরামা প্লাজা, সায়াম প্লাজা, ডিআইটি মার্কেট (১নং থেকে ৫নং ভবন), জলিল সুপার মার্কেট, জনতা সুপার মার্কেট, লুত্ফা টাওয়ার, জামান টাওয়ার, হক প্লাজা, নিউ জামের মার্কেট, দিগুবাবু বাজারের নয়ন সুপার মার্কেট, গুলশান সিনেমা হল মার্কেট, নারায়ণগঞ্জ ক্লাব মার্কেট, এফ রহমান সুপার মার্কেট, ওয়ালী সুপার মার্কেট, দেওভোগে অবস্থিত সোহরাওয়ার্দী মার্কেট, রিয়াজ সুপার মার্কেট, জেএস সুপার মার্কেট, হাজী আব্দুল মোতালেব সুপার মার্কেট, হাকিম মার্কেট, বর্ষণ সুপার মার্কেট, স্বপ্ননীড় ফাতেমা পয়েন্ট, আলি আহমেদ চুনকা সড়কে অবস্থিত শেরে বাংলা মার্কেট, গ্রীন সুপার মার্কেট, ডায়মন্ড সিনেমা হল মার্কেট, বিনোদন সুপার মার্কেট, থানা পুকুরপাড়ে অবস্থিত মসজিদ মার্কেট, বন্দরে অবস্থিত সুরুজ্জামান টাওয়ার, মোগড়াপাড়ায় অবস্থিত আম্বিয়া মার্কেট, সোনারগাঁও শপিং কমপ্লেক্স, জালাল টাওয়ার, রহমান ম্যানশন, মোগড়াপাড়া চৌরাস্তায় অবস্থিত নূর সুপার মার্কেট, আইয়ুব প্লাজা, হাজি জুলহাস ভূঁইয়া শপিং কমপ্লেক্স, মেঘনাঘাটে অবস্থিত নিউ টাউন শপিং কমপ্লেক্স।