গতবছর বৃটেনের গাড়ি নির্মাণ শিল্পে বিনিয়োগ কমে এক দশমিক ৬৬ বিলিয়ন পাউন্ডে নেমে এসেছে। যেখানে সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগ ছিল গড়ে প্রায় আড়াই বিলিয়ন পাউন্ড।
ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য সম্পর্কটা কেমন এ বিষয়টি পরিষ্কার না হওয়ায় অনেক প্রতিষ্ঠান বৃটেন থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন। তবে বিনিয়োগ কমলেও গতবছর বৃটেনে সতেরো বছরের মধ্যে সর্বাধিক সংখ্যক গাড়ি নির্মিত হয়েছে। কার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠনের হিসাবে ২০১৬ সালে বৃটেনে ১৭ লাখ গাড়ি তৈরি করা হয়েছে। যা এর আগের বছরের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ বেশি। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ২০২০ সালের মধ্যে এ যাবত্কালের রেকর্ড সংখ্যক গাড়ি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে ব্রেক্সিট পরবর্তী একটি উপযুক্ত বাণিজ্য চুক্তি না করা হলে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে।