পুরোদমে এখন ব্যস্ত সারিকা। সময়টা এখন শুধু ক্যামেরার সামনে ব্যস্ত থাকার। বিরতির পর ফিরে যেন আবারো নিজের ক্যারিয়ারের দৌড়ে ছুটছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেল সারিকা সরব হয়েছেন আবার। তবে চলচ্চিত্রে সারিকাকে কবে দেখা যাবে এটি এখন সারিকার কাছে সবার প্রশ্ন। কারণ সমসাময়িক অনেকেই যখন চলচ্চিত্রে নিজের ক্যারিয়ার নিয়ে এগুচ্ছেন তখন তার অভিষেক কবে হচ্ছে!
সারিকা বলেন, ‘এখন অপেক্ষা চলচ্চিত্রে নিজের অভিষেক। আমাদের চলচ্চিত্রের সময়টা খুব ভালো যাচ্ছে। আমিও চাই এ সময় কাজ করতে। প্রস্তাব পাচ্ছি, কিন্তু ঠিক কবে নাগাদ কাজ শুরু করবো সেটি এখনো বলা যাচ্ছে না। তবে আমি চলচ্চিত্রের জন্যই প্রস্তুতি নিচ্ছি।