আশুলিয়ার মোজারমেল এলাকায় বাস উল্টে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। রবিবার সকাল সোয়া ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এসময় আহত হন ১৪ যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোলায়মান হোসেন জানান, সকালে পলাশ পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে নবীনগরের দিকে যাচ্ছিল। পথে মোজারমেল এলাকায় অপর একটি বাসের ধাক্কায় এই বাসটি রোড ডিভাইডারের ওপর উল্টে যায়। ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়।
ইত্তেফাক/কেকে