কাউখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ, র‌্যালি-আলোচনা সভা

শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো- এই শ্লোগানে পিরোজপুরের কাউখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ শুরু হয়েছে।
 
রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এসকে জাবিদ হোসেন, ইউআরসির ইন্সট্রাক্টর আল মামুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় ও শিক্ষক লিটন কৃষ্ণ কর প্রমুখ ৷
 
ইত্তেফাক/এমআই