নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাজী আনোয়ার টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার তারাবো পৌরসভার পবনকুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে মিলের মেশিনারিজ, আসবাবপত্র, তৈরিকৃত কাপড়, সুতা ইত্যাদি পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল ছাত্তারের মালিকানাধীন এ টেক্সটাইল মিলে হঠাত্ করে আগুন লাগে ও তা মুহূর্তের মধ্যে পুরো প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানের মালিক আব্দুল ছাত্তার।
ডেমরা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার লিডার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।