বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। আজ রবিবার বিজয় নগর নাইটেঙ্গেল মোড় থেকে পুরানা পল্টন মোড় পযন্ত এ বিক্ষোভ মিছিল করে যুবদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাপেল পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুনসহ পাঁচ শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
ইত্তেফাক/এমআই