সীতাকুণ্ডে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক জানান,  গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কুমিরা মসজিদ্দা নিমতলা এলাকায় এ অভিযান চালানো হয়। ওসি ইফতেখার হাসানের নেতৃত্বে এসআই সাইফুল্লাহ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এতে ডাকাত নুর উদ্দিন(৩০), আবু হানিফ(২৯) ও মাহবুব(২১)কে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। তারা সবাই কুমিরা এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে একটি দেশিয় এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ৪টি কিরিচসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং গতকাল তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এএন