সীতাকুণ্ড শিপ ইয়ার্ডে অগ্নিকাণ্ডে তিন শ্রমিক দগ্ধ

সীতাকুণ্ডে আরেফিন এন্টারপ্রাইজ নামের একটি জাহাজ ভাঙ্গা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ শ্রমিক দগ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে।
 


জানা যায়,  সকাল ৯টায় আরেফিন এন্টারপ্রাইজ নামে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের ইঞ্জিন কক্ষে গ্যাস কাটিং করার সময় অসাবধানতাবশতঃ আগুন লেগে যায়। উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার কারখানা সেটি।

মুহূর্তের মধ্যে ইঞ্জিনের ৪টি কক্ষে আগুনের ফুলকি ছড়িয়ে পড়লে অজ্ঞাত তিন শ্রমিক দগ্ধ হয়। তাদের গোপনে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল্লহ পাশা হারুন বলেন, দুটি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ইয়ার্ড মালিক কামাল উদ্দিন অগ্নিকাণ্ডের কথা স্বীকার করলেও শ্রমিক দগ্ধ হওয়ার কথা অকপটে এড়িয়ে যান। সীতাকুণ্ড থানার এসআই সাইফুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএন