সড়ক দুর্ঘটনা রোধে বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাগেরহাটে সড়ক দুর্ঘটনা রোধ করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেছে।
 
রবিবার সকাল থেকে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে  শহর ও শহরতলীর ছয়টি পয়েন্টে এ অভিযান চালানো হয়। সম্প্রতি আশংকাজনক হারে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
 
এদিন দুপুরে বাগেরহাট-চিতলমারী সড়কের মুনিগঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪০টি মামলা করা হয়। এবং অর্থদণ্ডের দেয়া হয়।
 
এছাড়া সরকারি কাজে বাধা দেয়ায় আজিজুর রহমান (৩২) নামের একজনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আজিজুর রহমান কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের বাসিন্দা।
 
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন বলেন, ‘সড়ক দুঘর্টনা রোধ করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/এএসএমইউ