শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতার অভিযোগে আটক ১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনের বনদস্যুদের সহযোগিতা করার অপরাধে এক ব্যক্তিকে আটক করে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।
 
রবিবার সকাল আটটার দিকে মোস্তাফিজুর রহমান বকুল (৩৪) নামে ওই ব্যক্তিকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
 
মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল জানান, বনদস্যুদের সহযোগিতা করায় র‌্যাব সদস্যরা সাবেক মেম্বার মোস্তাফিজুর রহমান বকুলকে আটক করে নিয়ে গেছে।
 
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ বিষয় কেউ অভিযোগ করেনি। তবে লোক মুখে শুনেছি।’
 
ইত্তেফাক/এএসএমইউ