মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সবুজবাগ নিবাসি বিশিষ্ট সংগীতশিল্পী ও সারগাম সংগীত বিদ্যালয়ের পরিচালক এস ডি বাচ্চু আর নেই। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে গত ২৬ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার রাত ৩ টায় সিলেটের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ওঁ দিব্যানঃ লুকানঃ স্ব গচ্ছাতু)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি মা, এক ভাই, তিন বোন, স্ত্রী ও একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর অকাল প্রয়ানে বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী, শ্রীমঙ্গল কণ্ঠশিল্পী কল্যাণ সংস্থা, শ্রীমঙ্গল থিয়েটার, ঊচ্ছ্বাস থিয়েটার, সমিল্লিত নাট্য পরিষদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনসমূহ গভীর শোক প্রকাশ করেছে।
ইত্তেফাক/এএন