প্রাণ পটেটো ক্র্যাকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিকেটার মিরাজ

প্রাণ পটেটো ক্র্যাকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তরুণ ক্রিকেটার ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 
 
বৃহস্পতিবার মেহেদী হাসান মিরাজ ও প্রাণ ফুডস লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারেশন) আলী হাসান আলম এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।  
 
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মেহেদী হাসান মিরাজ আগামী এক বছর প্রাণ পটেটো ক্র্যাকারের বিভিন্ন প্রমোশনাল কাজে অংশ নেবেন। 
 
আলী হাসান জানান, মিরাজ বর্তমানে জনপ্রিয় একজন ক্রিকেটার। তাকে প্রাণ পটেটো ক্র্যাকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তরুণ এ ক্রিকেটার প্রাণ পটেটো ক্র্যাকারের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে সহায়ক হিসেবে কাজ করবেন। 
 
এ প্রসঙ্গে মিরাজ বলেন, প্রাণ পটেটো ক্র্যাকার দেশের জনপ্রিয় একটি ব্র্যন্ড। এই ব্র্যান্ডের জন্যে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। 
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ ফুডস লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেনিন, পাওয়ার প্লে কমিউনিকেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার পলাশ হোসেন, জাগো এফএম এর মার্কেটিং ম্যানেজার রনি সাহা এ সময় উপস্থিত ছিলেন।  
 
ইত্তেফাক/ইউবি