নকলায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

শেরপুরের নকলা উপজেলায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে শিশু আদালত। দণ্ডপ্রাপ্ত ফরহাদ হোসেন ওরফে সোনালী (৩১) উপজেলার ডাকাতিয়াকান্দা গ্রামের বাসিন্দা।
 
রবিবার দুপুরে শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। যা ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। এ সময় দণ্ডপ্রাপ্ত ফরহাদ আদালতে উপস্থিত ছিলেন।
 
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৮ ডিসেম্বর সকালে ওই গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী (১৩) মাদরাসার পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। পথে আসামি সোনালী তাকে জোর করে বসত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/এএসএইইউ