টিম হোটেলের রুমে আকস্মিক মৃত্যু ঘটেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ট্রেইনার রাজেশ সাওয়ান্তের। রবিবার মুম্বাইয়ে টিম হোটেলের রুমে রাজেশের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম-সম্পাদক অমিতাভ চৌধুরি জানিয়েছেন, ‘অনুশীলনের আগে সকালে দলের সঙ্গে রিপোর্ট করার কথা ছিল রাজেশের। কিন্তু দলের সঙ্গে রিপোর্ট করতে আসেননি তিনি। এরপর টিম হোটেলে রুমে তার কক্ষে গিয়ে দেখা যায় রাজেশের লাশ পড়ে আছে। ঘুমের মধ্যেই রাজেশ মারা গেছে, আমাদের ধারনা।’
সফরকারী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে ও দু’টি চার দিনের ম্যাচ খেলবে কোচ রাহুল দ্রাবিড়ের ভারত। এই দলের ট্রেইনার ছিলেন রাজেশ।
ভারতের বয়সভিত্তিক দলগুলোর পাশাপাশি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়েও কাজ করতেন রাজেশ। এছাড়া ইরানি কাপে গুজরাটের বিপক্ষে রেস্ট অব ইন্ডিয়া দলের ট্রেইনারও ছিলেন তিনি। এর আগে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ট্রেইনারের দায়িত্বও পালন করেছেন ৪৫ বছর বয়সী রাজেশ। ক্রিকইনফো
ইত্তেফাক/এমএইচ