সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মুরাদনগরে সমাবেশ

রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে এটিএন নিউজের স্টাফ রিপোর্টার এহসান বিন দিদার ও ক্যামেরা পারসন আব্দুল আলীমের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রতিবাদ সমাবেশ হয়েছে।
 
রবিবার বিকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা। উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাবের সাবেক সভাপতি হাজি আব্দুল আউয়াল সরকার ও সাংগঠনিক সম্পাদক এমকেআই জাবেদ বক্তব্য রাখেন।
 
অন্যান্যের মধ্যে মোশাররফ হোসেন মনির, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শরিফুল আলম চৌধুরী, গৌরাঙ্গ দেবনাথ, নেয়ামুল হক, নজরুল ইসলাম, হাফেজ নজরুল মাহমুদ, মুন্সী মহসীন উদ্দিন আহম্মেদ, গিয়াস উদ্দিন মাসুদ, নুরুল আমিন মুরাদ ও আলী আকবর খান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ