জলঢাকায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, গ্রেফতার-৭

নীলফামারীর জলঢাকায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে তা সিলগালা করেছে ডিবি পুলিশ। এ সময় কারখানার মালামালসহ সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গোলাম রব্বানী, বাচ্চু মিয়া, ইসমাইল হোসেন, লেলিন, শফিকুল ইসলাম, হাফিজুর রহমান, রেজাউল করিম। গ্রেফতার ব্যক্তিদের জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে।
IMG0
এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫/সি (১) ২৫/ডি ধারায় ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ডিবি এসআই ছোবহান। মামলা নং-২১।

থানা সুত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার খুটামারা ইউনিয়নের শাহীপাড়া এলাকায় আকস্মিক অভিযানে তাদের ভেজাল গুড়ের কারখানা থেকে গ্রেফতার করা হয়।

মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি এসআই কার্তিক মহন্ত সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালাই। বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হই।

তিনি আরও জানান, দীর্ঘদিন থেকে গ্রেফতার ব্যক্তিরা মানবদেহে ক্ষতিকারক দ্রব্য ও রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে ব্যবসা চালিয়ে আসছিল।

ইত্তেফাক/এএন