নেমেসিসের ‘গণ জোয়ার’

 
২০০৫ সালে প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশের মধ্য দিয়ে তাদের মূলধারার ব্যান্ড সঙ্গীতে আত্মপ্রকাশ করে ‘নেমেসিস’। ২০১১ সালে নেমেসিস প্রকাশ করে ‘তৃতীয় যাত্রা’ নামে তাদের দ্বিতীয় অ্যালবাম। সেই অ্যালবামের বেশকিছু গান এখনো জনপ্রিয়।
 
দীর্ঘ ৬ বছর পর এ বছরের মার্চে বাজারে আসতে যাচ্ছে নেমেসিসের তৃতীয় অ্যালবাম। অ্যালবামের নাম ঠিক করা হয়েছে ‘গণ জোয়ার’। অ্যালবামটিতে মোট গান থাকছে ১০টি।
 
অ্যালবাম প্রসঙ্গে নেমেসিস ব্যান্ডের ভোকাল জোহাদ রেজা চৌধুরী বলেন, ‘দ্বিতীয় অ্যালবাম বের হওয়ার পর ব্যান্ডের লাইনআপে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে। ব্যক্তিগত ব্যস্ততার কারণে ব্যান্ড থেকে দূরে সরে যান কিছু মেম্বার। এরপর আমরা একটু সময় নিয়ে কাজ করার ইচ্ছে পোষণ করি। অনেক সময় ধরে, অনেক চিন্তা-ভাবনা করে এ অ্যালবামের কাজ করা। নিজেরা চাচ্ছি শ্রোতাদের ভিন্ন কিছু উপহার দিতে। বাকিটা অ্যালবাম বের হলে শ্রোতারা শুনতে পাবেন।’
 
ইত্তেফাক/এমএআর