আইন বড় না, সন্তান বড়

 
চ্যানেল আইতে আজ ৩০ জানুয়ারি বিকেল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘আইন বড় না, সন্তান বড়’।
 
সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এ, জে, রানা। 
 
গল্পে দেখা যাবে, আইনজীবী বাবার সন্তান মারুফ। একটি হত্যাকাণ্ডের চক্রান্তের শিকারে মারুফ অপরাধী হয়ে যায় বাবার কাছে। বাবাও ভুল বুঝে আইনকে প্রাধান্য দিয়ে মারুফকে ঘরছাড়া করে দেয়, মারুফ আশ্রয় পায় ফকির বাবা মিশার কাছে। সেখানে জড়িয়ে পড়ে আরেক অপরাধ জগতে। এভাবে সিনেমাটির গল্প পরিবর্তন হতে থাকে। 
 
বিভিন্ন চরিত্রে এখানে অভিনয় করেছেন নিপুন, মারুফ, শিখা, আসিফ, মিশা সওদাগর প্রমুখ।
 
ইত্তেফাক/এমএআর