সাতটি মুসলিম দেশের অভিবাসী এবং সফরকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞার সমালোচনা করেছে কানাডা। সেই সঙ্গে জানিয়েছে, যুক্তরাষ্ট্র কোন কারণে এই শরণার্থী ও অভিবাসীদের দেশ ত্যাগের নির্দেশ দিলে তাদের স্বাগত জানাবে কানাডা।
এ ছাড়াও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা শরণার্থীদের তার দেশে আশ্রয় দেয়া হবে বলে জানান। এ বিষয়ে কানাডার পররাষ্ট্র দফতর বিস্তারিত কিছু না জানালেও যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমে দেশটি স্বাগত জানাবে বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
ইত্তেফাক/আরএ