আদালতে খালেদা জিয়া

 
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বিশেষ আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
 
সোমবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে বেলা ১১টা ১১ মিনিটে তিনি উপস্থিত হন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে আজ।
 
এর আগে বৃহস্পতিবার বেগম খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন দাখিল করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও এম হেলাল উদ্দিন।
 
অপরদিকে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল মামলার আসামি খালেদা ও তারেকের জামিন বাতিলের আবেদন করেন।
 
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং বেগম খালেদা জিয়া যদি সোমবার আদালতে হাজির না হন তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেন।
এদিন মামলার আসামি মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ আত্মপক্ষের সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন।
 
 
ইত্তেফাক/কেকে