‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগান নিয়ে ২৪ জানুয়ারি শুরু হয় দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। সপ্তাহব্যাপী চলা উৎসবটি শেষ হচ্ছে ৩০ জানুয়ারি সোমবার।
চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই উৎসব ঢাকা ছাড়াও দেশের মোট ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। এতে ৫৪টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়।
আয়োজক সংস্থা জানায়, সাত দিনব্যাপী এই উৎসব রাজধানী ঢাকার পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট, খুলনা, টাঙ্গাইল ও জয়পুরহাটে। এ ছাড়া চট্টগ্রামে এই উৎসব শুরু হবে ৩ ও ৪ ফেব্রুয়ারি।
বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ্ আবু সায়ীদ। আরো থাকবেন উৎসবের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার, চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. মুহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা ও উৎসব উপদেষ্টা মোরশেদুল ইসলাম।
সব প্রদর্শনী অভিভাবকসহ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রতিদিন বেলা ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট চারটি করে প্রদর্শনী হয়। এ বছর উৎসবে সারা দেশে মোট ১১টি ভেন্যুতে ৫৪টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়।
ইত্তেফাক/এমএআর