‘রকস্টার’ দেখে নিজের ছেলেকে চিনতে পারেননি ঋষি কাপূর

 
এক সময়ের বলিউড রোমান্টিক হিরো, সে সময় তাকে চকোলেট বয় খেতাবও দেয়া হয়। তবে তার দাবি, তিনি নাকি ছিলেন ভুল সময়ের ঠিক মানুষ। এই মানুষটির নাম ঋষি কাপূর। হুট করে এমন উপলব্ধি ঋষির, কেন?
 
সম্প্রতি এক অনুষ্ঠানে ঋষি বলেন, আমি যখন অভিনয় করতে আসি তখন অ্যাকশন ফিল্মের যুগ চলছে। অমিতাভ বচ্চন, বিনোদ খান্নারা ইন্ডাস্ট্রি শাসন করছেন। আবার যখন অবসর নিয়েছিলাম তখন রোমান্টিক যুগ।
 
রোমান্টিক নায়ক হয়েও অ্যাকশন ফিল্মের যুগে টিকে থাকাটা তাঁরই কৃতিত্ব বলে মনে করেন ঋষি।
 
ঋষির মতে, তখন বেশির ভাগ ছবিই হত ধনীর ছেলের সঙ্গে গরিবের মেয়ের প্রেম বা তার উল্টোটা নিয়ে। প্রত্যেক অভিনেতাকেই এমন ছবি করতে হত। কিন্তু তখনকার দর্শক সব কিছু মেনে নিতেন, এখনকার মত প্রশ্ন করতেন না। তবে তাঁর ছেলে রণবীর ভাগ্যবান। কারণ বিভিন্ন ধরনের ছবিতে কাজ করার সুযোগ পাচ্ছেন।
 
রণবীরকে ‘রকস্টার’ এ দেখে নাকি চিনতেই পারেননি তিনি। এ ধরনের ছবি তাঁদের জমানায় হত না বলে আক্ষেপও রয়েছে তাঁর।
 
ইত্তেফাক/এমএআর