বেশ কিছু দিন ধরেই গোড়ালির চোটে মাঠের বাইরে গ্যারেথ বেল। তবুও দলে ফেরার জন্য তাকে কোনো চাপ দিচ্ছেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেলকে এখনই কোনো তাড়াহুড়ো করতে হবে না। সে সময় নিয়েই দলে ফিরতে পারে।
গত নভেম্বর মাস থেকে গোড়ালির চোটে ভুগছেন বেল। মনে করা হচ্ছে, আগামী মার্চ মাসের আগে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। জিদান ব্রিগেডে বেলের অভাব পূরণ করেছেন লুকা মদ্রিক এবং জেমস রদ্রিগেজ।
জিদান বললেন, 'আশা করছি, আগামী সপ্তাহেই লুকা দলের সঙ্গে যোগ দেবে। তবে সে কেমন অবস্থায় রয়েছে, সেটা আমাদের দেখতে হবে। একই কথা জেমসের ক্ষেত্রেও প্রযোজ্য।'
ইত্তেফাক/এএম