আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল আজিজের পদত্যাগের দাবিতে গতকাল রাজধানীতে লাখ লাখ লোক রাজপথে নেমে বিক্ষোভ করেছে। তারা অবিলম্বে তাকে ক্ষমতা ছাড়ার দাবি জানিয়েছে। অন্যথায় সহিংসতার সৃষ্টি হলে তার দায় প্রেসিডেন্টকে বহন করতে হবে বলে তারা উল্লেখ করে। বিক্ষোভকারীরা গতকাল প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এসময় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ ব্যাপকহারে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠি চার্জ করে। বিক্ষোভে অন্তত ১০ লাখ লোক জড়ো হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তবে প্রেসিডেন্ট পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন।