ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে ২০১৫ সালে জাতীয় দলে এসেছিলেন লিটন কুমার দাস। ২০১৪-১৫ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে এক হাজার ২৩২ রান করে জাতীয় দলে আসলেও জায়গা ধরে রাখতে পারেননি এই ওপেনার।
অবশেষে বড় রানের দেখা পেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে গতকাল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন লিটন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তার ডাবল সেঞ্চুরিতেই ওয়ালটন মধ্যাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৬৭ রান করেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। প্রথম ইনিংসে ১৪৩ রানের লিড পায় পূর্বাঞ্চল।
এর পরে ব্যাটিংয়ে নেমে ১৯৮ রান করে লিড নেয় মধ্যাঞ্চল। ওপেনার শামসুর রহমান করেন ৫১ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় পূর্বাঞ্চল। তবে এবার আর জ্বলেনি লিটনের ব্যাট। মাত্র ৬ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।
ইত্তেফাক/এমএইচ