বাকৃবিতে পশুপালন শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন পেশা উন্নয়নে অবিলম্বে অগ্রানোগ্রাম বাস্তবায়ন ও জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পে পশুপালন গ্র্যাজুয়েটদের চাকরি নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছেন অনুষদের শিক্ষার্থীরা।
 
সোমবার দুপুরে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়নের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পশুপালন অনুষদের ইফতেখার সুমন, কল্কি চন্দ্র বিশ্বাস, ইসতিয়াক পিহান, হাসান বিশ্বাস, ফিরোজ মাহমুদ ও মাজেদ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
 
তারা অবিলম্বে এসব দাবি মেনে নেয়ার আহ্বান জানান। অন্যথায় ক্লাস পরীক্ষা বন্ধ করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
 
মানববন্ধনে অনুষদের বিভিন্ন লেভেলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ