দেশে জবাবদিহিতার কোনো ব্যবস্থা না থাকায় একে পর এক অগ্নিকাণ্ড ও নৈরাজ্যের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি অভিযোগ করেন, পর পর কয়েকটা দুর্ঘটনা ঘটল কিন্তু সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বনানী এফআর টাওয়ারের সামনে উপস্থিত সাংবাদিকেদের এসব কথা বলেন।
হতাহতের সান্ত্বনা দিতে বনানী এফআর টাওয়ারের সামনে এসে মির্জা ফখরুল বলেন, এ ঘটনা হূদয় বিদারক ও মর্মান্তিক একটা অগ্নিকাণ্ড। যা আমাদের সকলকে অত্যন্ত মর্মাহত করেছে। এ ভবন তৈরিতে কোনো রকমভাবে বিল্ডিং কোড অনুসর করা হয়নি। যারা ভবন তৈরি করেছেন, অগ্নিনির্বাপণের জন্য কোনো রকমের ব্যবস্থাও রাখেননি। আগুন লাগার পর কিছুক্ষণের মধ্যে বাহির হবার জন্য যে সিঁড়ি থাকার কথা সেটাও এখানে নেই। কেমন করে এ ভবনের অনুমতি পায়? আমি আসলে বুঝতে পারিনি।