রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় রাইখালীর মতিপাড়া বৌদ্ধ বিহারের দেয়াল চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মং কৃশিং মারমা (৫৫) এবং চাই উ মং মারমা (৩৮)।
আজ সোমবার দুপুরে রাইখালীর মতি পাড়া বৌদ্ধ বিহারের দেয়াল অপসারনের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
সুত্র জানায় মাটি চাপা পড়ার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তারা মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
এই সংবাদ লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে সুত্র জানায়।
রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ জানান, রাইখালীর মতি পাড়া বৌদ্ধ বিহারের সংস্কার কাজের জন্য দেয়াল অপসারনের কাজ চলছিল। এ সময় দেয়াল চাপা পড়ে স্থানীয় বাসিন্দা চাইলা প্রু মারমা ও মংক্যউ সিং মারমা মারা যায়।
ইত্তেফাক/এএন