কানাডার কুইবেক সিটি মসজিদে মাগরিবের নামাজের সময় বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হামলাকে মুসলিমদের উপর সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন।
তিন বন্দুকধারী কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে ৪০ জনের ওপর গুলি করে।
এক বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেন, ‘আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। মুসলিমরা আমাদের দেশের গুরুত্বপূর্ণ অংশ। তাদের উপর হামলাকারীরে আমাদের সমাজে কোনো স্থান নেই। ’
কিউবেক প্রদেশের নেতা ফিলিপ কুলিয়ার্ড বলেন, মসজিদে নিরাপত্তা বাড়ানো হবে। তিনি মুসলিমদের উদ্দেশ্য করে বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা সবাই এক।’
এই হামলার পর নিউইয়র্কে মসজিদগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র বিল দে ব্লাসিও। এই হামলার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদঁ।
ইত্তেফাক/এমএইচ