সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে সার্চ কমিটিকে পরামর্শ দিয়েছেন দেশের ১২ বিশিষ্ট ব্যক্তি।
সোমবার বিকাল ৪টার থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিশিষ্ট ব্যক্তিরা এ পরামর্শ দেন।
নির্বাচন কমিশন গঠনে মতামত নিতে আগামী ১ ফেব্রুয়ারি সার্চ কমিটি আরো ৫ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করবে।
বৈঠকে উপস্থিত ১২ বিশিষ্ট নাগরিক হলেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, হাইকোর্টের সাবেক বিচারপতি আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য এ কে আজাদ চৌধুরী ও এস এম এ ফায়েজ, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, সাবেক দুই নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা।
ইত্তেফাক/ইউবি