মঠবাড়িয়ায় শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

মঠবাড়িয়ায় এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় থানা পুলিশ উপজেলার মিরুখালী বাজারের নিজ বাসা থেকে ঘরের আঁড়ার সাথে গলায়  ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম গোলাম মাওলা জাহাঙ্গীর (৬৫)। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি মিরুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ফখরুল ইসলামের মেজ ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর দীর্ঘদিন থেকে মানসিকভাবে ভারসম্যহীন ছিলেন। প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরের পর তিনি নিঃসঙ্গ জীবন কাটাতেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা?

ইত্তেফাক/এএন