কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
 
এ ছাড়া অন্তত ৩৫ বাস যাত্রী আহত হয়েছেন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, সোমবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। নিহতরা হলেন, উপজেলা সদরের মৃত ছলেমান রহমানের ছেলে আমীর আলী (৬২), নড়াইল জেলার কালিয়া উপজেলার জয়নগর গ্রামের খাদিজা বেগম (৬০) ও বাস চালক গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের টুকু শেখের ছেলে হিটলার শেখ (৩৫)। পরে হাসপাতালে অজ্ঞাত এক ব্যক্তি মারা যান। 
 
 
ইত্তেফাক/এএসএমইউ