আবারো মিস ইউনিভার্সের রেড কার্পেটে সুস্মিতা সেন

সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। ২৩ বছর পর আবার চেনা মঞ্চে ফিরছেন, তবে প্রতিযোগী হিসেবে না। বসবেন বিচারকের আসনে।
 
২০১৭’র ৬৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে বিচারক হিসেবে ডাক পেয়ে খুশি সুস্মিতা সেন।  প্রতিযোগিতার একদিন আগে ৩০ জানুয়ারি সোমবার সেই চিরচেনা রেড কার্পেটে হেটেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে কথা জানালেন সুস্মিতা নিজেই। পোস্টে লিখেছেন, আবারো এই স্টেজে হাটলাম। আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই গর্বিত। থ্যাংক ইউ ইন্ডিয়া।’
 
ইত্তেফাক/এমএইচ