রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সংবর্ধনা অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার বিকালে নগরীল উপকণ্ঠ মতিহার থানার কাপাশিয়ায় মহানগর টেকনিক্যাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীররা মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে। তবে কেউ হতাহত হয়নি। হামলার পর উভয়পক্ষের মধ্যে কিছু সময় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেছেন, কয়েকজন দুর্বৃত্ত এই হামলায় নের্তৃত্বে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এ্যান্ড কলেজ মাঠে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে সংর্বধনা অনুষ্ঠান বিকেল পাঁচটার দিকে শুরুর পরপরই ৩০/৪০ জনের একটি দল এ হামলা চালায়। এ সময় হামলাকারীরা মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে। পরে মোহাম্মদ আলী সরকারের অনুসারীরা গ্রুপ ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।
ইত্তেফাক/এএসএমইউ