লক্ষ্মীপুরের কমলনগরে হাজিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবু হাওলাদারের বাগান থেকে একটি মেছো বাঘ আটক করে স্থানীয়রা।
সোমবার বিকালে বাঘটিকে বাগানের মধ্যে দেখতে পেয়ে আটক করা হয়। বাঘটিকে উপজেলা বনবিভাগের মাধ্যমে জেলা বনবিভাগের কাছে হস্তান্তর করে উপজেলা প্রশাসন।
কমলনগর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আক্তারুজ্জামান ও বনবিভাগ কর্মকর্তা কৃষ্ণকমল নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, মেছো বাঘটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি