ভুঁড়ি ক্রমশ বেড়েই চলেছে। বারবার বলেও লাভ হচ্ছে না। পুলিশকে 'ফ্যাট' থেকে 'ফিট' করতে নতুন কৌশল আঁটলেন গুজরাটের সুরেন্দরনগর জেলার পুলিশ সুপার দীপক মেঘানি।
ওজন ঝরিয়ে ভুঁড়ি কমাতে পারলেই মিলবে ৫০০ রুপি পর্যন্ত নগদ পুরস্কার। পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা ৬ মাসে ১২ কিলো ঝরাতে পারবেন তাদেরকে নগদ ৫০০ রুপি দেওয়া হবে। যারা ৯ থেকে ১২ কিলো কমাতে পারবেন তাদের দেওয়া হবে ৩০০ রুপি। অর্থাৎ যারা ৬ থেকে ৯ কিলো কমাতে পারবেন তাদের জন্য দেওয়া হবে ১০০ রুপির নগদ পুরস্কার।
দীপক মেঘানির কথায়, ওজন ঝরিয়ে নিজেকে ফিট করে তোলার ক্ষেত্রে উৎসাহ দিতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
কিন্তু হঠাৎ এই উদ্যোগ কেন তা ব্যাখ্যা করতে গিয়ে দীপক বলেন, গত ডিসেম্বরে একটি স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছিল। যেখানে দেখা যায়, স্থূলত্বের কারণে, ক্লান্তি, ডায়বেটিসের মতো রোগ উর্দিধারীদের মধ্যে বেড়ে গেছে। অল্পবয়সী পুলিশ কর্মীদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। শরীর ফিট না থাকলে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবেন না পুলিশ কর্মীরা। সেই কারণে এই তোড়জোড়।
ইত্তেফাক/এএম