কুইবেক মসজিদে হামলার দায়ে এক ফ্রান্স বংশোদ্ভূত কানাডিয়ানকে আটক করেছে পুলিশ। কানাডার পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আলেক্সান্দ্রে বিসোনেত্তে (২৭) নামের এক শিক্ষার্থীকে এই হামলায় জড়িত ছিল সন্দেহে আটক করা হয়েছে। গুলি করে ৬ জনকে হত্যার দায়ে এবং আরো ৫ জনকে হত্যা চেষ্টার দায়ে তার বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে।
কুইবেক শহরের আদালতে এই শিক্ষার্থীকে হাজির করা হয়।
এদিকে এই হামলায় শোক জানাতে কানাডার বিভিন্ন স্থানে সমাবেশ করেছে সাধারণ মানুষ।
কানাডার কুইবেক সিটি মসজিদে রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ চলাকালে বন্দুকধারীদের গুলিতে ছয়জন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্দুকধারী কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে ৫০ জনের ওপর গুলি করে। এতে ঘটনাস্থলে ৫ জন ও চিকিৎসারত অবস্থায় ১ জন নিহত হন। গুরুতর আহত হন আরো ৫ জন। বিবিসি।
ইত্তেফাক/আরএ