জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন সরাইলের ইউএনও

 
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ পেয়েছেন।
 
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ  হওয়ায় গত ২৯জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে পুরস্কার গ্রহণ করেছেন নাহিদা হাবিবা।
 
উল্লেখ্য, সরাইল উপজেলার নির্বাহী অফিসার প্রাথমিক শিক্ষার প্রসার ও উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে গত বছর ব্রাহ্মণবাড়িয়ার জেলার ৮জন  ইউএনও'র মধ্যে প্রথম, চট্টগ্রাম বিভাগের ১১জন ইউএনও'র মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে বিভাগের সেরা ইউএনও নির্বাচিত হয়েছিলেন।পরে জাতীয় পর্যায়ে ৮বিভাগের সেরা ইউএনও-দের মধ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন।
 
ইত্তেফাক/এসএস