অপহরণের ১১দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

 
কুষ্টিয়ার মিরপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। এতে ওই স্কুলছাত্রীর পিতা পৌরসভার ৪নং ওয়ার্ডের রেজন মল্লিক বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
 
দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, বাদীর মেয়ে মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী গুলশানারা রজনীকে (১৩) ১৯জানুয়ারি সন্ধ্যায় নিজবাড়ীর সামনে থেকে অপহরণ করা হয়। এতে জড়িত সন্দেহে যাদের বিরুদ্ধে মামলা করেছেন তারা হলেন, পৌরসভার তালতলা মহল্লার রুহুল মণ্ডলের ছেলে টোকন মণ্ডল (২৫), রোকন মণ্ডল (৩০), শরিফুল মল্লিকের ছেলে পলাশ (২৫), মৃত আফছার মণ্ডলের ছেলে রুহুল মণ্ডল (৫২), নয়নপুর গ্রামের সারজুলের ছেলে রুবেল (২৫) । অপহরণের ১১ দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
 
ওসি রফিকুল ইসলাম স্কুলছাত্রী অপহরণের বিষয়টি স্বীকার করে বলেন, 'ঘটনার বিস্তারিত মামলার তদন্ত কর্মকর্তা ভাল বলতে পারবেন।' মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব শিকদার জানান, অপহৃতস্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/এসএস