বাঙ্গরায় ৫ কেজি গাজাসহ এক ব্যবসায়ী আটক

কুমিল্লা মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামে সিএনজি চালিত অটোরিক্সা তল্লাশি করে ৫ কেজি ২’শ গ্রাম গাজাসহ নাজমুল হোসেন (২৬) নামের এক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটককৃত ব্যবসায়ী  বি. বাড়িয়া জেলার কসবা থানার ধজনগর গ্রামের নায়েব আলীর ছেলে।

সোমবার বিকেলে উপজেলার মাধবপুর কবি নজরুল গেইট সড়কের কোরবানপুর গ্রামের দারোগা বাড়ির সামনে যানবাহনে তল্লাশি করে এ গাজা আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি সিএনজিতে করে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাঙ্গরা বাজার হয়ে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃত ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এএন