বিশ্বকাপের বাকি মাত্র ৫০০ দিন, রাশিয়াতে শুরু কাউন্টডাউন

রাশিয়ায় ২০১৮ ফিফা বিশ্বকাপের আছে আর মাত্র ৫০০ দিন। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে কাউন্টডাউন শুরু করে দিয়েছে আয়োজক দেশ।
উৎসবমুখর পরিবেশে আয়োজক শহরগুলোতে ফুটবল সমর্থকরা একত্রিত হয়ে এ উপলক্ষটি উদযাপন করেছেন। সোমবার রাতে নিজনি নভগরোদ, সোচি, সেন্ট পিটার্সবার্গ ও মস্কোতে জাঁকজমকভাবেই এ ক্ষণগণনা শুরু হয়।
 
প্রথমবারের মতো রাশিয়ার মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ১১টি শহরের ১২টি ভেন্যুতে ম্যাচ উপভোগ করবেন দর্শকরা।  
 
ইতোমধ্যেই ক্যালিনিনগ্রাড ও ইকাতেরিনবার্গ শহরে বিশেষ ঘড়িতে বিশ্বকাপ শুরুর আগে ৫০০ দিনের প্রতিটি সেকেন্ডের কাউন্টডাউন উন্মুক্ত করেছে।
 
রাজধানী মস্কোর বিখ্যাত লুজনিকি স্টেডিয়ামে ২ হাজার কর্মী বিশেষ ঘড়ির পরিবর্তন আনার কাজ করেন। এখানেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর্দা উঠবে।
 
২০১৮ সালের ১৪ জুন মাঠে গড়াবে ২১তম ফুটবল বিশ্বকাপ।
 
ইত্তেফাক/এমএইচ