রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বৈঠকে সার্চ কমিটি

নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর নামের তালিকা নিয়ে বৈঠক করছে ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি। 
 
মঙ্গলবার বিকাল ৪টার পর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে এ বৈঠক শুরু হয়। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। 
 
জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী ৩১টি দলের মধ্যে ২৭টি দল সার্চ কমিটিকে চিঠি দিয়েছে। এর ম্যধ্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (এ), জাতীয় পার্টি (জেপি)সহ ২৫টি দল সার্চ কমিটির কাছে ৫ জনের নামের তালিকা দিয়েছে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাসদ (রব) চিঠি দিলেও নামের তালিকা দেয় নি। 
 
ইত্তেফাক/এমআই